দেশের খবর

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় আলমসাধুর চালক নিহত

ঝিনাইদহ সদরে ট্রাকের সঙ্গে আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে আলমসাধু চালক আছাদুল (৩৫) নিহত হয়েছে। মঙ্গলবার (৪ জুন) সকালে গোপিনাথপুরে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
 
আছাদুল মেহেরপুর জেলার গাংনি থানার যুগীরগোফা গ্রামের তাইজুল মিস্ত্রির ছেলে।
 
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান, সকালে আলমসাধুযোগে মেহেরপুরের গাংনি এলাকা থেকে ড্রামে মাছ নিয়ে ফরিদপুরের দিকে যাচ্ছিল আছাদুল। পথিমধ্যে ঝিনাইদহের গোপিনাথপুর এলাকায় ডিঙ্গেমারা ব্রিজের সামনে পৌঁছালে সামনের দিক থেকে আসা এক ট্রাকের সঙ্গে আলমসাধুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আছাদুলের মৃত্যু হয়। পরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘাতক গাড়িটিকে আটক করতে পারেনি পুলিশ।


সম্পর্কিত খবর