চট্টগ্রাম প্রতিদিন

নোয়াখালীতে ভূমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

‘দুনিয়ার মজদুর এক হও—খাসজমি বন্দোবস্ত চাই, ভূমিহীনের অধিকার চাই’ স্লোগানে নোয়াখালীর সুবর্ণচরে ভূমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) ‘নিজেরা করি’ সংস্থার আয়োজনে চরজুবলী ইউনিয়নের দক্ষিণ বাগ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে শত শত ভূমিহীন নারী-পুরুষ ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

চরজুবিলী ইউনিয়ন ভূমিহীন সংগঠনের সভাপতি মোস্তফা কারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কালাম মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মোস্তফা কারী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ নিজাম উদ্দীন ফারুক, চরজুবিলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, চরজুবিলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুর আলম, ইউপি সদস্য আমেনা বেগম ও মায়া বেগম, পাংখার বাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন বাবুল, ‘নিজেরা করি’র চট্টগ্রাম বিভাগীয় সংগঠক মতিয়ার রহমান এবং কিশোরী আছিয়া।

অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির পরিচিতি পর্ব ও শপথবাক্য পাঠ করান ‘নিজেরা করি’র চরজব্বর অঞ্চল ও চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক পরিতোষ দেবনাথ।

তিন পর্বের এ অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনের সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশিত হয়। এরপর গণনাটক উপস্থাপন করে চরবাগ্যা ভূমিহীন সাংস্কৃতিক দল।

সম্মেলন বাস্তবায়নে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন ‘নিজেরা করি’র চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক খাইরুল ইসলাম, রামগতি অঞ্চলের সমন্বয়ক স্বপ্না রানী বিশ্বাস, চরজব্বর অঞ্চলের হিসাবরক্ষক সিরাজুল ইসলাম এবং আফরোজা বেগম।

 


সম্পর্কিত খবর