খুলনা

শার্শায় শহীদ রাষ্ট্রপতি জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে যশোরের শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

 

কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নেতা-কর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপি সভাপতি ও প্রধান উপদেষ্টা আলহাজ খায়রুজ্জামান মধু এবং বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন।

 

এ ছাড়া উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইনজীবী মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সেলিম হোসেন আশা, মহিলাবিষয়ক সম্পাদক পারুল খাতুনসহ উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

 

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে এক অনন্য নেতৃত্বের প্রতীক। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, দেশপ্রেম এবং উন্নয়নমুখী চিন্তাধারা আজও দেশের মানুষের হৃদয়ে অম্লান হয়ে রয়েছে। বক্তারা আরও বলেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তাঁর শাহাদাত জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

 

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর