ষষ্ঠ উপজেলা পরিষদের সাধারন নির্বাচনের সময়সূচী অনুযায়ী আজ ৮ মে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় ভোটের দিন ধার্য ছিল। আইনি জটিলতায় তা স্থগিত করেছিল নির্বাচন কমিশন। আইনি লড়াই শেষে আজ ৫ জুন এ উপজেলা পরিষদের নির্বাচনের দিন ধার্য করা হয়। সে অনুযায়ী আজ সরিষাবাড়ী উপজেলা নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে সকল প্রস্তুতি সুসম্পন্ন করা হয়েছে। এ বিষয়ে পর্যাপ্ত পরিমাণ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তাও নিয়োগ দেয়া হয়েছে। এ আসনের একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের ৯২ টি কেন্দ্রের অধীন মোট ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ। উল্লেখ্য, এর মধ্যে ১ জন হিজড়া ভোটার রয়েছেন। ২ জন উপজেলা চেয়ারম্যান, ২ জন ভাইস চেয়ারম্যান ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ভোটের লড়াইয়ে নেমেছেন।