জাতীয়

৭ সেপ্টেম্বর পূর্ণ চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকেও দেখা যাবে

আগামী ৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার রাতে আকাশে দেখা যাবে বিরল জ্যোতির্বৈজ্ঞানিক দৃশ্য—পূর্ণ চন্দ্রগ্রহণ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ থেকেও আকাশ পরিষ্কার থাকলে এ গ্রহণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চন্দ্রগ্রহণ শুরু হবে ৭ সেপ্টেম্বর রাত ৯টা ২৭ মিনিটে (বাংলাদেশ সময়), যখন চাঁদ পৃথিবীর ছায়ার আংশিক অঞ্চলে প্রবেশ করবে। রাত ১০টা ২৬ মিনিটে চাঁদ পৃথিবীর মূল ছায়ায় প্রবেশ করবে। পূর্ণগ্রাস শুরু হবে রাত ১১টা ৩০ মিনিটে এবং গ্রহণের মধ্যবর্তী সময় বা সর্বোচ্চ মুহূর্ত ঘটবে ৮ সেপ্টেম্বর রাত ১২টা ১১ মিনিটে।

গ্রহণ শেষ হতে শুরু করবে রাত ১২টা ৫৩ মিনিট থেকে এবং পুরোপুরি শেষ হবে ভোর ২টা ৫৬ মিনিটে। এ সময় চাঁদ পৃথিবীর ছায়া থেকে বেরিয়ে আসবে।

বাংলাদেশের আটটি বিভাগীয় শহর থেকে গ্রহণের সময়সূচি আলাদা আলাদা হলেও সব জায়গা থেকেই এ দৃশ্য দেখা যাবে।

  • ঢাকা: শুরু রাত ৯:২৭ মিনিট, মধ্যবর্তী সময় রাত ১২:১১ মিনিট, শেষ ভোর ২:৫৬ মিনিট

  • চট্টগ্রাম: শুরু রাত ৯:২০ মিনিট, শেষ ভোর ২:৫১ মিনিট

  • খুলনা: শুরু রাত ৯:২৯ মিনিট, শেষ ভোর ৩:০১ মিনিট

  • রাজশাহী: শুরু রাত ৯:৩৪ মিনিট, শেষ ভোর ৩:০২ মিনিট

  • সিলেট: শুরু রাত ৯:২১ মিনিট, শেষ ভোর ২:৫১ মিনিট

  • বরিশাল: শুরু রাত ৯:২৬ মিনিট, শেষ ভোর ২:৫৬ মিনিট

  • রংপুর: শুরু রাত ৯:৩৩ মিনিট, শেষ ভোর ৩:০১ মিনিট

  • ময়মনসিংহ: শুরু রাত ৯:২৭ মিনিট, শেষ ভোর ২:৫৭ মিনিট

 

আইএসপিআর জানায়, আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পূর্ণ চন্দ্রগ্রহণটি খালি চোখেই দেখা যাবে।



সম্পর্কিত খবর