দেশের খবর

কালীগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের বরণ অনুষ্ঠান

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেছেন কালীগঞ্জ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তারা। রোববার সকাল ১০ টায় তাদের প্রথম কার্য্যদিবসে নব-নির্বাচিত চেয়ারম্যান শিবলী নোমানী, ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহজনাজ পারভীনকে বরন করে নেন। সেসময় উপস্থিত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে  ওই জনপ্রতিনিধিদের বরণ করা হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান’র সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, শহীদ নুর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ ছাত্তার তরু, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন ও আওয়ামী লীগ নেতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদ শমসের প্রমুখ।
উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান, পৌর ব্যাবসায়ী সংগঠন ও সুধীজন সহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  



সম্পর্কিত খবর