জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় কৃষক সামসুল হত্যা মামলায় ১০ জনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ২ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দেন আদালত।
সোমবার (০৩ জুন) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মো নুরুল ইসলাম এ রায় প্রদান করেন।
দন্ড প্রাপ্তরাহলেন-জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মহব্বত পুর গ্রামের হাফেজ উদ্দীনের ছেলে ছাবদুল, তার স্ত্রী ফাতেমা বেগম, ছেলে হেলাল, আলম হোসেন, ইদ্রিস আলী, রেজাউল ইসলাম, আলম হোসেনের স্ত্রী ফারজানা বেগম, হেলাল হোসেনের স্ত্রী লিলিফা বেগম, আমেজ উদ্দীনের ছেলে হেলাল উদ্দীন ও জিয়াউল হকের স্ত্রী ফুত্তি বেগম।