জামালপুর সদর উপজেলার দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা গতকাল ৪ জুন শুরু হয়েছে। এতে বিজ্ঞান শাখার ৪৫ জন, ব্যবসায় শিক্ষা শাখার ৪৫ জন ও মানবিক শাখার ২৬২ জনসহ মোট ৩৫২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ১ম দিনের ইংরেজি বিষয়ের মধ্য দিয়ে শুরু হওয়া পরীক্ষা আগামী ১১ জুন শেষ হবে। এ বিষয়ে অধ্যক্ষ মহির উদ্দিন তালুকদার জানান, পরীক্ষায় খুব কড়া নিয়ম অনুসরণ করা হচ্ছে। এ বিষয়ে পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণ যথাযথভাবে সার্বিক সহযোগিতা করছেন। যাতে কোন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করতে না পারে সে দিকে পর্যাপ্ত নজরদারি করা হচ্ছে। তিনি আশা করছেন, পরীক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করবে।