দেশের খবর

বগুড়া শিবগঞ্জ উপজেলা পরিষদের নানা অনিয়ম নিয়ে সংবাদ সম্মেলন করেছে মহিলা ভাইস চেয়ারম্যান

বগুড়া শিবগঞ্জ উপজেলা পরিষদের বিভিন্ন প্রকল্পে নানা রকম অনিয়ম তুলে ধরে সে সকল কার্যক্রমের অডিট করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান। মঙ্গলবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন শিবগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আকতার। বিগত ৫ বছরে প্রকল্পের কর্মকান্ডের তথ্য চেয়ে উপজেলা নির্বাহী কমকর্তার নিকট আবেদন করেও কোন তথ্য পাননি তিনি। এছাড়াও জাইকা প্রকল্পের ১০ লাখ টাকার স্বাক্ষর জালিয়াতি করে কে বা কারা টাকা উত্তোলন করেছে বলেও তিনি অভিযোগ করেছেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, আমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে উপজেলা পরিষদের বিভিন্ন প্রকল্পে সম্পৃক্ত রাখা হয় না। এসব প্রকল্পে আমার পদ থাকলেও জানানো হয় না। এরপর কিছু প্রকল্পে অনিয়ম চোখে পড়ে। তখন উপজেলা নিবাহী কমকর্তার নিকট ওই সব প্রকল্পের তথ্য জানতে চাই কিন্তু আমাকে তথ্য না দিয়ে ওই কর্মকর্তা আমাকে তথ্য অধিকার আইনে আবেদন করতে বলেন। সেই নিয়মে আবেদন করেও কোন তথ্য পাইনি। সম্প্রতিতে জাইকার ট্রেনিং প্রকল্পে ১০ লাখ টাকা তহবিলে আসে। এই প্রকল্পের তিনটি ট্রেনিংয়ে আমি সভাপতি মনোনীত হয়। উক্ত প্রকল্পে আমার স্বাক্ষর জালিয়াতি করে কে বা কারা চেক দিয়ে টাকা উত্তোলন করে আমাকে না জানিয়ে কার্যক্রম পরিচালনা করতে থাকে। উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের আওতায় যে সকল কার্যক্রম পরিচালিত হয়। সেগুলোতে জনপ্রতিনিধিদের নিয়ে রেজুলেশন করলেও আমার নাম রাখা হয় না। এছাড়াও উপজেলা পরিষদ থেকে এলজিএমপি জাইকা এগুলোর উপর একই প্রকল্পে বারবার বিল ভাউচার তৈরি করে মহিলা বিষয়ক কমকর্তার নিকট মাতৃকালিন ভাতা প্রদান করা হয় এবং সেই প্রকল্পে আমি প্রধান উপদেষ্টা হলেও আমাকে না জানিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গত ৫ বছরে উপজেলার ১৭ টি দপ্তরে আমাকে ২/১ টিতে আমাকে সর্ম্পৃত করলেও ৯০ ভাগ কাজে আমাকে বাদ রাখা হতো। এসব বিষয়ে আজ মঙ্গলবার বগুড়া জেলা প্রশাসকের নিকট আবেদন করেছি।



সম্পর্কিত খবর