জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের রঘুনাথপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের নির্ধারিত স্থানে গতকাল বাদ জু’মা সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। এ সময় খতিব আলহাজ্ব মাওলানা সৈয়দ আলী মিয়া, সাবেক খতিব ও সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ মৌলভী, সভাপতি আলাউদ্দিন ফকির ও ইমাম দেলোয়ার হোসেনসহ মুসল্লীগণ উপস্থিত ছিলেন। মসজিদটি রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় অবস্থিত। তাই নিজস্ব জায়গায় স্থানান্তরের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চলে আসছে। সম্প্রতি সভাপতি আলাউদ্দিন ফকির মসজিদের নামে ৪ শতাংশ জমি রেজিস্ট্রী করে দেন।