টপ নিউজ

সাবেক সচিব কায়কাউসের দুর্নীতির অনুসন্ধানে দুদক

সাবেক মুখ্য সচিব ও বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউসের বিরুদ্ধে ভারতের আদানি থেকে বিদ্যুৎ আমদানিতে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতির অভিযোগসহ বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

 

 

দুদক সূত্র জানায়, সাবেক মুখ্য সচিব এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. আহমদ কায়কাউসের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ আরও বিস্তৃত পরিসরে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

 

 

বাংলাদেশ সরকার ও ভারতভিত্তিক আদানি পাওয়ার লিমিটেডের মধ্যে সম্পাদিত বিদ্যুৎ ক্রয় চুক্তিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান বর্তমানে চলমান রয়েছে। এই অনুসন্ধানের সঙ্গে ড. আহমদ কায়কাউসের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোও যুক্ত করে তদন্তের সুপারিশ করেছে কমিশন।

 

দুদক সূত্র জানায়, আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির প্রক্রিয়ায় কায়কাউসের ভূমিকা এবং তার বিরুদ্ধে ওঠা ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও অনিয়মের অভিযোগগুলো একই সঙ্গে খতিয়ে দেখা হবে।

 



সম্পর্কিত খবর