খবর প্রতিদিন

সিলেটে কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারের ব্যাপক উপস্থিতি

সিলেটের অনেক কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষনীয়। বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি তুলনামূলক বেশি দেখা গেছে। সিলেট সিটি এলাকার দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহজালাল জামেয়া ইসলামিয়া পাঠানটুলা কামিল মাদ্রাসা, সিলেট সরকারী আলীয়া মাদরাসা কেন্দ্রগুলোতে ওই দৃশ্য দেখা যায়। অনেক কেন্দ্রে সকাল থেকেই ভোটাররা তাদের ভোট দিতে লাইনে দাঁড়িয়েছে। বিশেষ করে পুরুষের থেকে নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পরার মতো।

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার লামাদুমকা ভোট কেন্দ্রে নারী ভোটারদের আধিপত্য ছিল। সকাল থেকেই এই কেন্দ্রের নারী ভোটাররা ভোট কেন্দ্রে হাজির হয়ে লাইনে দাড়িয়ে ভোট দিয়েছেন। জেলা পরিষদ সদস্য সুবাস দাস জানান, উৎসাহ উদ্দীপনায় ভোট দিতে এসেছিল নারী ভোটাররা।



সম্পর্কিত খবর